শামস’ প্রযুক্তি উন্নয়ন পরামর্শক
প্রযুক্তি উন্নয়ন পরামর্শক (Technology Development Consultant)এর কাজ কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রযুক্তি–সম্পর্কিত উন্নয়ন, সমস্যা সমাধান, পরিকল্পনা ও বাস্তবায়নে পেশাদার পরামর্শ দেওয়া,অর্থাৎ একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রযুক্তি ব্যবহার করে কোন প্রতিষ্ঠানকে আরও উন্নত, দ্রুত কার্যকর করতে সাহায্য করাই প্রযুক্তি উন্নয়ন পরামর্শকের মূল কাজ।নিম্মে কিছু বিষয় বিশ্লেষণ করা হলো।
i. প্রযুক্তিগত বিশ্লেষণ ও মূল্যায়ন
- প্রতিষ্ঠানের বর্তমান প্রযুক্তিগত অবস্থা যাচাই করা
- কোন জায়গায় উন্নয়ন প্রয়োজন তা চিহ্নিত করা
- সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সিকিউরিটি বিশ্লেষণ
ii. প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা (Technology Roadmap) তৈরি
- ভবিষ্যৎ প্রযুক্তি গ্রহণের পরিকল্পনা করা
- কোন প্রযুক্তি ব্যবহার করলে খরচ কমবে, কর্মক্ষমতা বাড়বে তা নির্ধারণ
iii. নতুন প্রযুক্তি নির্বাচন ও বাস্তবায়ন
- ক্লাউড, অটোমেশন, ডেটা ম্যানেজমেন্ট, আইটি সিস্টেম ইত্যাদি বাস্তবায়নে নির্দেশনা
- কোন সফটওয়্যার বা সিস্টেম উপযুক্ত তা নির্বাচন
iv. ডিজিটাল রূপান্তর (Digital Transformation) সহায়তা
- ম্যানুয়াল কাজ ডিজিটালে রূপান্তর
- ERP, CRM, HRM সিস্টেম প্রয়োগ
- Automation ব্যবহারের পরামর্শ
v. সাইবার সিকিউরিটি নির্দেশনা
- ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড করা
- ঝুঁকির ধরন (risk assessment) সনাক্ত করা
- নিরাপদ নেটওয়ার্ক সেটআপের পরামর্শ দেয়া
vi. আইটি প্রকল্প ব্যবস্থাপনা (IT Project Management)
- প্রযুক্তি সম্পর্কিত প্রকল্প পরিচালনা করা
- অনলাইন শিক্ষা
- অনলাইন স্বাস্থ্যসেবা
vii. কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ
- নতুন প্রযুক্তির ব্যবহার শেখানো
- আইটি স্বচেতনা প্রশিক্ষন দেয়া
viii. ব্যবসার সাথে প্রযুক্তির মিল ঘটানো
- ব্যবসার লক্ষ্য অ ধরন অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা
- প্রযুক্তির মাধ্যমে আউটপুট বৃদ্ধির সফটওয়্যার যুক্ত করা