‘শামস’ সফটওয়্যার উন্নয়ন (Software Development)
সফটওয়্যার উন্নয়ন ( Software Development) বলতে,মানুষের চাহিদা অনুযায়ী কম্পিউটারে নির্দিষ্ট একটি কাজ বা সমস্যার সমাধান করতে পরিকল্পনা, নকশা, প্রোগ্রামিং, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য সফটওয়্যার তৈরি করার পুরো প্রক্রিয়াকেই সফটওয়্যার উন্নয়ন বলা হয়। সফটওয়্যার উন্নয়নের ধাপসমূহ-
i. চাহিদা বিশ্লেষণ(Requirement Analysis).
- সফটওয়্যারটি কী করবে?
- কার জন্য তৈরি হবে?
- কোন সমস্যা সমাধান করবে?
- এই ধাপগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ
ii. পরিকল্পনা ও নকশা (Planning & Designing)
- পুরো সিস্টেমের পরিকল্পনা,নকশা ও গঠন (Planning & Designing) তৈরি করতে হবে
- UI/UX ডিজাইন করা হয় (স্ক্রিন কেমন হবে, বাটন কোথায় থাকবে ইত্যাদি)
- ডাটাবেস ডিজাইন করা হয়
iii. কোড লেখা(Development / Coding)
- এই ধাপে সফটওয়্যার বাস্তবে তৈরি হয় এবং যে ভাষা:ব্যবহৃত হয়
Python, JavaScript, Java, C#, PHP, Kotlin (Android Apps), Swift (iOS Apps)
iv. পরীক্ষা (Testing)
- সফটওয়্যারে কোনো বাগ(ভুল ত্রুটি) আছে কিনা দেখা হয়
- Unit Test, Integration Test, User Test — সব ধরনের টেস্ট করা হয়
v. প্রয়োগ/লাইভ করা (Deployment)
- সফটওয়্যারটি সার্ভারে বা অ্যাপে ব্যবহারকারীদের জন্য রিলিজ দেওয়া হয়
vi. রক্ষণাবেক্ষণ ও আপডেট (Maintenance & Updates)
- নতুন ফিচার যোগ করা হয়
- বাগ ঠিক করা হয়
- নিরাপত্তা আপডেট দেওয়া হয়
vii. Software Development করার জন্য প্রয়োজনীয় স্কিল
- Programming language (যেকোনো এক বা একাধিক)
- Database (MySQL, PostgreSQL, MongoDB)
- Version Control (Git/GitHub)
- Framework (Laravel, React, Django ইত্যাদি)
- Problem solving